রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৩ পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে পার্বত্য তিন জেলায়।

সোমবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। হরতালের সমর্থনে সংগঠনটির নেতাকর্মীদের জেলা শহরের রাঙামাটি পৌরসভা এলাকা, কলেজগেট, ভেদভেদী এবং মানিকছড়ি এলাকায় পিকেটিং করতে দেখা গেছে।

পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং ১৬ এপ্রিল মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালির মুক্তির দাবিতে গতকাল ৪৮ ঘণ্টার হরতাল ডাকে সংগঠন দুটি।

জানা গেছে, হরতালের প্রভাব রয়েছে জেলার সর্বত্র। রাঙামাটি শহর থেকে কোনো বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরীণ পরিবহনের একমাত্র বাহন অটোরিকশা চলাচল বন্ধ আছে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজি সাকিব জানিয়েছেন, তিন পার্বত্য জেলাতেই শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই পিকেটাররা মাঠে আছে।

পাহাড়ে হামলায় ইউপিডিএফ প্রধানসহ নিহত ৫

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ