রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাষ্ট্রপতি ঘুরলেন মিঠামইনে রিকশায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংক্ষিপ্ত সময়ের জন্য আজ শুক্রবার( ১১ মে) তার নিজ এলাকা মিঠামইন সফরে আসেন।

বেলা ১২টার দিকে তিনি মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে রিকশাযোগে ডাকবাংলোয় যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন।

পরে রাষ্ট্রপতি রিকশাযোগে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেখান থেকে রাষ্ট্রপতি রিকশাযোগে মিঠামইন বাজার ঘুরে ঘুরে দেখেন।

পরে নিজ বাড়ি সংলগ্ন কামালপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে পিতা-মাতার কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেন।জিয়ারত শেষে নিজ বাড়ির আঙ্গিনায় নির্মিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমার এলাকায় আসতে কয়েকদিন দেরি হলো।

আরো পড়ুন- রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ