রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এ কেমন হিংস্রতা; বয়স্ক মুরব্বির মাথায় মল ঢেলে ভিডিও ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল জেলার বাকেরগঞ্জে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা। বয়স্ক এক মুরব্বিকে ধরে মাথায় মল ঢেলে দিল এলাকার কিছু বখাটে ছেলে। সে ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়ারও ঘটনা ঘটেছে।

জানা যায়, ঘটনাটি বাকেরগঞ্জ থানার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের। এলাকার দাখিল মাদরাসার প্রিন্সিপাল মো: আবু হানিফার সঙ্গে সম্প্রতি ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনা।

এলাকার লোকজন বলছেন, মাদরাসার সভাপতি হতে না পারায় মাথায় হাড়ি ভরতি মানুষের মল ঢেলে শাস্তি দেয় স্থানীয় মাদক ব্যবসায়ী জাহাংগীর খন্দকার ও মাসুম সর্দারের সহযোগীরা।

বয়স্ক আবু হানিফার অপরাধ সমাজের চোখে অত্যাচারী ওই ব্যক্তিটিকে তার মাদরাসার সভাপতি করেননি।

এ ঘটনার ভিডিওটি ইতোমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নানাজন ভিডিওটি শেয়ার করে অভিযুক্তদের গ্রেফতারের আহ্বান জানাচ্ছেন।

ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ করেসপন্ডেন্ট হাসান মিসবাহ ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, সভাপতি হতে না পেরে মাদরাসা প্রিন্সিপালের মাথায় মানুষের মল ঢেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। একই সঙ্গে ধারণ করা হয় ভিডিও। কতটা অসভ্য হলে এটা পারে মানুষ?

ঘটনা বরিশালের বাকেরগঞ্জে। ওসির সাথে কথা বলে জানলাম, ঘটনা সত্য। ভিকটিম বললেন, এর আগেও লাঞ্ছিত হয়েছেন; কিন্তু বিচার হয়নি।

ভিডিও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ