মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

দুটি প্রকল্পের জন্য ৩২৪৭ গাছ কাটার অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য সংরক্ষিত কক্সবাজারের মহেশখালী ও গাজীপুরের কাপাসিয়ার দুই বনের ৩২৪৭ টি গাছ কাটার অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনে নতুনভাবে স্থাপিত মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে তেল শোধনাগার নির্মাণ (ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্প বাস্তবায়নের জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বনভূমির ১ হাজার ৭০১টি গাছ কাটা হবে।

অন্যটি হলো, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি বনভূমি; যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এখানে কাটা পড়বে ১ হাজার ৫৪৬টি গাছ। দুটি প্রস্তাবই অনুমোদন দেয় পরিবেশ ও বন মন্ত্রণালয়।

২০১৬ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে ২০২২ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। দেশের জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বনের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধের মেয়াদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছিল।

ছয় শিশুকে গাছে সাথে বেঁধে পেটাল আ. লীগ নেতা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ