শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত

ভাইকে বাঁচাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গোপালগঞ্জে নিজের ভাইকে ভাতিজার মারের হাত থেকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন চাচা। সোমবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর আন্ধারকোটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম দাউদ ফকির (৬০)। তাকে কুপিয়ে হত্যাকারী ভাতিজার নাম আমির ফকির (২৬)।

নিহত দাউদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর আন্ধারকোটা গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার প‌রিদর্শক (অপারেশন) মো. মোক্তার হোসেন জানান, আমির ফকির তুচ্ছ বিষয় নিয়ে তার বাবাকে মারধর করতে থাকেন। এ সময় তার চিৎকারে দাউদ ফকির ঠেকাতে গেলে ভাতিজা আমির ফকির তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে দাউদকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, আমির ফকির মানসিকভাবে ভারসাম্যহীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ফজলুল করিম জানান, দাউদ ফকিরকে হাসপাতালে আনার আগেই মারা যান।

কুরআন সংশোধনের দাবির প্রতিবাদে তুরস্কে ফ্রেঞ্চ শিক্ষা কার্যক্রম স্থগিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশী নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ