রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

লাহোরের শায়খুল হাদিস সুফি সুরুর হুসাইনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জামেয়া আশরাফিয়া লাহোরের শায়খুল হাদিস বিশিষ্ট হাদিস বিশারদ সুফি মাওলানা সুরুর হুসাইন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৫ মে ২০১৮ মঙ্গলবার ভোরে মহান রবের সান্নিধ্যে পাড়ি জমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ওই দিন বাদ জোহর জামেয়া আশরাফিয়া লাহোর মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

তিনি দীর্ঘ ষাট বছর ইলমে হাদিসের দরস প্রদান করেন। ১৯৭০ ইসায়ি হতে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি জামেয়া আশরাফিয়া লাহোরের শিক্ষা বিষয়ক সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন।

তিনি ৭ ডিসেম্বর ১৯৩৩ সালে জন্ম গ্রহণ করেন। তার ইসলাহি মসলিসে উপস্থিত হয়ে অনেক মানুষ দ্বীন-ধর্ম সম্পর্কে উপকৃত হন।

জামেয়া আশরাফিয়া লাহোরের মুহতামিম হাফেজ মাওলানা ফজলুর রহিম আশরাফি বলেন, মুসলিম উম্মাহর এ মহা ক্রান্তিলগ্নে এ মহা মনীষার বিয়োগ পৃথিবী ধ্বংসের ন্যায়।

মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। হযরতের হাজার হাজার ছাত্র, গুণগ্রাহী ও পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ ও নেক আমল করার তাওফিক দান করেন।

‘পাকিস্তানপন্থী তাবলিগ’ এবং কিছু দুঃখগাঁথা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ