রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাবা-মা দুজনই চাকরিতে; বাসায় ৯ বছরের মেয়েকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মা বাবা দুজনই চাকরি করেন। এ ফাঁকে বাসায় থাকা ৯ বছরের একমাত্র মেয়েকে ধর্ষণ করল প্রতিবেশী।

সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকার গতকাল এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশু তৃতীয় শ্রেণির ছাত্রী। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার খোসনা গ্রামে।

এলাকাবাসী জানান, ধর্ষণের শিকার শিশুটি বাবা-মায়ের সঙ্গে হেমায়েতপুরের একটি বাড়িতে ভাড়া থাকত।

বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা-মা পোশাক কারখানায় কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে ওই বাড়ির অন্য ভাড়াটিয়া ভ্যানচালক শামিম শিশুটিকে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক শামিম পালিয়ে যায়।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে রাতেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হযেছে। ধর্ষণকারীকে আটক করার চেষ্টা চলছে।

রসিকের ১৭৭ কর্মচারী চাকরিচ্যুত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ