রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

কিউবায় বিমান ক্রাশে শতাধিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিউবার রাজধানী হাভানায় হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি বোয়িং বিমান শতাধিক আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১০০ এরও বেশি যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক।

কিউবার স্থানীয় সময় শুক্রবার দুপুরে বোয়িং ৭৩৭-২০১ উড়োজাহাজটি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে হলগুইন শহরে যাচ্ছিল। কেবিন ক্রু-সহ বিমানটিতে মোট আরোহী ছিলেন ১১০ জন।

বিমানটিতে যাত্রীরা ছিলেন অধিকাংশ কিউবার নাগরিক এবং ৬ জন বিদেশি নাগরিক। কেবিন ক্রু সদস্যদের মধ্যে ৬ জন ছিলেন মেক্সিকান।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ