শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় ২৩ কেন্দ্রে শূন্য ভোট পাওয়ায় দলীয় পদ হরালেন জাপা প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। আর এ নির্বাচনে তিনি ২৩টি কেন্দ্রে শূন্য ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন।

তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা মাত্র ১ হাজার ৭২টি। নির্বাচনে এ ফল বিপর্যয়ের পর ইতোমধ্যে জাতীয় পার্টি (জাপা) খুলনা মহানগর কমিটি ভেঙে দেয়া হয়েছে। মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমানকে জাতীয় পার্টিরও সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান ২৩টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় তার ফেসবুক টাইমলাইনে কেসিসি নির্বাচন নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি কেসিসি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস এম শফিকুর রহমান (মুশফিকুর রহমান) সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে এ পরাজয়ে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।

ভোট কম পাওয়ার জেরে এস এম শফিকুর রহমানকে (মুশফিকুর রহমান) জাতীয় পার্টির প্রাথমিক সদস্যসহ সকল পদ পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে উল্লেখ করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ