মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পবিত্র রমজান মাসে সাময়িকভাবে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত গ্রহণ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

সরকারি এ সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সিএনজি স্টেশনকে প্রতিদিন উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়।

পেট্রোবাংলার জনসংযাগ বিভাগের ব্যবস্থাপক তারিকুল ইসলাম খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিসমূহের ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রাহক তথা জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৩ মে রাজধানীর বিদ্যুৎ ভবনে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ