রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্টেশনে মাকে ফেলে রেখে পালিয়ে গেলো সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মাকে দক্ষিণ কলকাতার বাঘাযতীন স্টেশনে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তারই নিজের ছেলের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ স্টেশনে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। স্টেশনে সুনীতি হালদার নামের বৃদ্ধা ওই নারী কাঁদছিলেন। আশপাশের লোকজন তাকে প্রথমে খাবার দেন, তারপর জিজ্ঞাসা করেন তার বাড়ি কোথায়।

বৃদ্ধা জানান, সোনারপুরের সুভাষপল্লিতে মেয়ের বাড়িতে থাকেন। ছেলেদের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। এ দিন সন্ধ্যায় তার ছেলেই তাকে সোনারপুর থেকে বাঘাযতীন স্টেশনে নিয়ে ফেলে পালিয়ে যায়।

এরপর থেকে বৃদ্ধার ছেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এলাকার এক যুবকের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন সুনীতি হালদার।

বৃদ্ধার দাবি, ওই যুবক নিয়মিত তার ওপর অত্যাচার করত। তার বাড়ির দলিল জাল করেছে ওই যুবক বলেও অভিযোগ করেন বৃদ্ধা।

যাদবপুর রেলওয়ে পুলিশ খবর পেয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে রাতেই সোনারপুরে তার মেয়ের বাড়িতে  পৌঁছে দেয় পুলিশ।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ