মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ ৯ মাস সিন্ডিকেট সভা না হওয়ায় নতুন শিক্ষক নিয়োগ বন্ধের দাবি এবং অবিলম্বে সিন্ডিকেট সভার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রেখেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ।

আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে এ ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রাখেন তাঁরা।

এদিকে, কার্যালয় ঘেরাও থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম নিজ কার্যালয়ে আসেননি। এমনকি কর্মকর্তা ও কর্মচারীরাও নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।

এ সময় উপাচার্যবিরোধী সংগঠনটির সম্পাদক ও মুখপাত্র সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন ক্যাম্পাসে। অবিলম্বে উপাচার্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’

প্রায় কয়েক মাস ধরে নানা দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

আরো পড়ুন- দিনে ২২ ঘন্টা রোজা রাখছেন তারা (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ