রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বব্যাপী কঠিন অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে যেভাবে বাণিজ্যের নিয়ম নীতি ভেঙ্গে ফেলা হচ্ছে তাতে এমন অর্থনৈতিক মন্দা হতে পারে যা বিশ্ব আগে কখনো দেখেনি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, বাণিজ্য যুদ্ধের পরিবর্তে বিশ্বের প্রয়োজন বাণিজ্য শান্তি। সেন্ট পিটাসবার্গ ইকোনোমিক ফোরামে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, বাণিজ্যের নীতি ভাঙ্গাই এক নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব অর্থনীতি টিকিয়ে রাখার জন্যে তিনি বিভিন্ন জাতি ও দেশের কাছে নীতি মেনে চলার আহবান জানান। পুতিন বলেন, মুক্ত বাণিজ্যকে রক্ষা করতে অবশ্যই এক্ষেত্রে শান্তি টিকিয়ে রাখতে হবে।

পুতিন বলেন, ইচ্ছেমত যখন খুশি কোনো দেশের বিরুদ্ধে অবরোধ আরোপ করা, বারবার অবরোধ আরোপের ক্ষেত্রে নিয়ন্ত্রণের পরিবর্তে প্রলুব্ধ হওয়া, ডানে কিংবা বামে প্রতিটি ক্ষেত্রে নির্বিশেষে রাজনৈতিক আনুগত্য বা সংহতি সম্পর্কে আলোচনা ছাড়াই অতীত চুক্তি ও দীর্ঘ সহযোগিতা বিবেচনায় না আনা বিশাল এক সংকটের সৃষ্টি করছে।

তিনি বলেন, প্রতিযোগিতা বা স্বার্থের দ্বন্দ্ব সব সময় থাকবে কিন্তু আমাদের উচিত একে অপরের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকা। অগ্রগতির জন্যে সীমাবদ্ধ প্রতিযোগিতার চেয়ে বাণিজ্যের ক্ষেত্রে মতপার্থক্য দূর করতে সৎ প্রতিযোগিতা থাকা প্রয়োজন বলে মনে করি আমি।

সূত্র: ডেইলি স্টার

আরো পড়ুন- দিনে ২২ ঘন্টা রোজা রাখছেন তারা (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ