রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে হাওরে মাছ ধরতে গিয়ে একই সঙ্গে বজ্রপাতে তিন ভাই মারা গেছেন।

শনিবার সন্ধ্যায় শহরতলীর মিরেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জালালাবাদ থানার ওসি শফিকুল হক।

নিহতরা হলেন- মিরেরগাঁও গ্রামের বাবুল মিয়া, আমিন মিয়া ও ইমন মিয়া। ওসি জানান, বিকালে তিন ভাই বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা।

স্থানীয়রা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

চলতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে দুই শতাধিক লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

গত বছর বজ্রপাতে মৃত্যু হয় প্রায় ৩৭৯ জনের! আর ২০১০ সালের পর গত সাত বছরে মৃতের সংখ্যা দুই হাজারেরও বেশি।

উল্লেখ্য, ২০১০ সালের পর দেশে বজ্রপাত বেড়েছে আশঙ্কাজনক হারে। ২০১৬ সালে পরপর দুদিনে বজ্রপাতে ৮১ জনের প্রাণহানি ঘটে।

এরপরই বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে মন্ত্রণালয়। পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষা পেতে স্থানীয় ধারণাকে ভিত্তি হিসেবে গ্রহণ করে সরকার সারা দেশে ১০ লাখ তালগাছ রোপণের এক অভিনব কর্মসূচি নিয়েছে বলে জানা যায়।

আরো পড়ুন-রোজাদারকে ইফতার করানোর ফজিলত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ