মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুসলিম তরুণীর ব্যাঙ্গাত্মক কার্টুন এঁকে সমালোচনায় 'শার্লি এবদো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারো বর্ণবাদী ও ঘৃণাত্মক প্রচারণা চালিয়ে সমালোচনার মুখে পড়ল ফ্রান্সের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো। প্যারিসের সরবোর্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইউনিয়নের নেত্রী মারিয়াম পুজেতু টেলিভিশনের একটি অনুষ্ঠানে হিজাব পরে আসলে তার বিরুদ্ধে ঘৃণ্য রাজনৈতিক প্রচারণা চালায় ম্যাগাজিনটি। খবর মিডল ইস্ট মনিটর-এর।

ম্যাগাজিনটির প্রকাশিত কার্টুনে দেখানো হয়, একটি বানর হিজাব পরে আছে। তার পাশে ক্যাপশনে লিখা ‘তারা আমাকে ‘ফ্রান্স ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন-ইউএনইএফ’ এর প্রধান হিসেবে নির্বাচিত করেছে।

এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।মন্তব্যকারীরা বলছেন, এই কার্টুনটি দীর্ঘদিন ধরে শার্লি এবদোর মুসলিমবিদ্বেষী মনোভাব ও ইসলামের বিরুদ্ধে ঘৃণারই বহিঃপ্রকাশ।

এর আগে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গিরাল্ড কোলোম্ব বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন। তিনি বলেছিলেন, ফ্রান্সের টিভি অনুষ্ঠানে তিনি যখন ১৯ বছরের এক হিজাব পরা মেয়েকে দেখছিলেন তার মনে হয়েছিল তরুণ মুসলিমরা সাংস্কৃতিক যুদ্ধের মাঠে নেমেছে।

এর প্রেক্ষিতে মারিয়াম পুজেতু বলেন, ‘আমার হিজাবের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। এটি শুধুই আমার ব্যক্তিগত বিশ্বাস।’ প্রসঙ্গত টেলিভিশনের প্রকাশিত ওই ডকুমেন্টারিতে মারিয়াম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রস্তাবিত শিক্ষা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদ নিয়ে আলোচনা করছিলেন।

আরও পড়ুন : ফ্রান্সে কুরআনের আয়াত মুছে ফেলার আহবান : মুসলিমদের নিন্দা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ