রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বিচারপতি নাসিরুল মুলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকের পর বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহ এক সংবাদ সম্মেলনে আজ সোমবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের নাম ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ও সংসদ স্পিকার আইয়াজ সাদিকও উপস্থিত ছিলেন। শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। তিনি সবার কাছেই গ্রহণযোগ্য।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নাসিরুল মুল্‌ক এখন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। একই দিন শেষ হবে চলমান জাতীয় সংসদের মেয়াদ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ