মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মদিনা শরিফে এতেকাফে অংশ নিচ্ছেন ১০ হাজার মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম:  চলতি রমজানে মদিনা শরিফে দেশ বিদেশের ১০ হাজার মুসল্লি এতেকাফ করবেন। আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ। মুসল্লিদের যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনাও দিয়েছেন তিনি।

সৌদি আরবের বেসরকারি গণমাধ্যমে বলা হয়েছে, এ বছর মসজিদে নববিতে এতেকাফে অংশ গ্রহণকারীদের জন্য নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে। মদিনার গভর্নর ইতোমধ্যেই এতেকাফ স্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নিয়েছেন। এতেকাফকারীদের যেন  কোন ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বিগত বছরগুলোতে এতেকাফকারীদের জন্য কোন নির্দিষ্ট জায়গা ছিলো না। যার যেখানে সুযোগ হতো সেখানেই আসাবাবপত্র রেখে এতেকাফে অংশ নিতেন। এতে অনকে সময় সাধারণ মুসল্লিদের অসুবিধা হতো। ফলে এ বছর এতেকাফে অংশ নেয়া মুসল্লিদের জন্য মসজিদে নববির একটি অংশ ছেড়ে দেয়া হয়েছে। যেখানে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ