রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

আরএসএস-এর আমন্ত্রণে বিশেষ অতিথি প্রণব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন নিযুক্ত স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করতে প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ (আরএসএস)।

আগামী ৭ জুন নাগপুরের রেশমবাগে অবস্থিত আরএসএস-এর সদর দফতরে সদ্য যোগ দেওয়া সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রণব। আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ অরুণ কুমার সোমবার জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

তিনি বলেন, তৃতীয় বর্ষের প্রশিক্ষণ পাঠ্যক্রম পাশ করা স্বেচ্ছাসেবকদের বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন প্রবীণ কংগ্রেস নেতা। প্রতিবছর এই অনুষ্ঠানে কোনও না কোনও বিশিষ্টজনকে অতিথি হিসেবে আনে আরএসএস। এবছর প্রাক্তন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএসএস-এর সঙ্গে প্রণবের যোগাযোগের ধারা এই প্রথম হল এমনটা নয়। এর আগে, চলতি বছরের গোড়ায় নিজের নামাঙ্কিত ফাউন্ডেশনে সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিলিত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।

এছাড়া, রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদের শেষদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত তাঁর সঙ্গে সাক্ষাত করেছিলেন। আবার ভাগবতকে রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজনেও একবার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রণব।

এবিপি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ