রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আর্জেন্টিনা সমর্থকদের কুপিয়ে জখম ব্রাজিল সমর্থকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নারায়ণগঞ্জের বন্দরে আর্জেন্টিনা সমর্থক বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা।

শনিবার রাতে বন্দরের মিনারবাড়ি এলাকায় পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্বে জের ধরে এ ঘটনা ঘটে।  এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী জানায়, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার কলিমউল্লাহর ছেলে সেলিম (৫০) ও তার ছেলে সজিবের ওপর হামলা চালায় ব্রাজিল সমর্থকরা।

হামলাকারীরা চাপাতি দিয়ে দুজনকে কুপিয়ে আহত করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : ফুটবল বিশ্বকাপ চলাকালে বিদেশি পতাকা উত্তোলন বন্ধে রিট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ