রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

আল্লাহ ছাড়া শেখ হাসিনার পতন কেউ ঠেকাতে পারবে না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের মৃত্যুতে এবং শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এক আল্লাহ ছাড়া শেখ হাসিনার পতন ঠেকাতে পারবে না।

দুদু বলেন, কোনোভাবেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তার পতন ঠেকাতে পারবেন না। আপনারা যদি দিন-তারিখ নিতে চান আমি বলে দিতে পারি খুব বেশি হলে ডিসেম্বর আর না হলে জানুয়ারি পর্যন্ত তিনি (হাসিনা) ক্ষমতায় থাকবেন। এক আল্লাহ ছাড়া তার ক্ষমতা রক্ষা করার আর কেউ নাই, কোনও শক্তি নাই, তার পতন হবেই। পুলিশ প্রশাসন দিয়ে কোনও কাজ হবে না।

স্মরণসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশের গণতন্ত্রের মুক্তি আর খালেদা জিয়ার মুক্তি একই কথা। খালেদা জিয়ার মুক্তি হলে দেশে গণতন্ত্র মুক্তি পাবে।

বর্তমান আইন, আদালত ও প্রশাসনের ওপর বিশ্বাস করা যায় না। খালেদা জিয়াকে মুক্তি করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন ওই নেতা।

এইচজে

আরো পড়ুন সৈয়দ ফয়জুল করীম, আপনাকে পাড়ি দিতে হবে অনেক পথ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ