রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কালো টাকা দেশের বাইরে গেলে আমি কী করব : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের ইনভেস্টমেন্টে কালো টাকা সাদা করা কোনো সমাধান নয়। যারা কালো টাকা বিদেশে নেওয়ার তারা নিয়েই যাবে।

সাদা করার সুযোগ দিয়েও কোনো কাজ হবে না। কালো টাকা দেশের বাইরে গেলে আমি কী করবো। মুহিত বলেন, “কালো টাকার জন্য কোনো রকমের ব্যবস্থা করার কোনো ইচ্ছা আমার নেই। কালো টাকা সাদা করা অলঅয়েজ আ ব্যারিয়ার, অ্যান্ড ইট হ্যাজ নেভার সাকসিডেড।”

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ স্টাডি ট্রাস্ট’ আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এক প্রশ্নে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন অর্থমন্ত্রী।

ব্যাংক কেলেঙ্কারি নিয়ে আগামী বাজেটে কোনো সিদ্ধান্ত আসবে কিনা আলোচকদের প্রশ্নে মুহিত বলেন, ব্যাংক কেলেঙ্কারি একটি গুরুতর বিষয়। ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের গোলামাল রয়েছে।

বাজেট বক্তৃতা ইতোমধ্যে লেখা শুরু হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শেষ সময়ে এসে তড়িঘড়ি করে বাজেট বরাদ্দ বাস্তবায়ন নিয়ে প্রথম দিকে বাজেটের পয়সা ব্যবহার করা হয় না।

এবার আমি বলবো প্রথম দিন থেকেই সরাসরি খরচ করতে পারবেন। অর্থাৎ, ১ জুলাই থেকে খরচ করতে পারবেন। প্রতিবার যে ভুল ধারণা হয় এবার আর তা থাকবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত উল ইসলাম ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য ড. শামসুল আলম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ