রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হোসেনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুম মুনিব, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল হোসেন (৩০) দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার নাজমুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুলের খালতো ভাই মিলন জানান, সদ্য বিবাহিত নাজমুল বউসহ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ গুলির শব্দে পরিবারের অন্যরা নাজমুলের ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জনি জানান, রাত সাড়ে ৩টার দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে নাজমুল নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না।

তবে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত করছে। যারাই এ ঘটনায় জড়িত থাক না কেন তাদের গ্রেফতার করা হবে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাজমুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার আলতাফ হোসেনের ছেলে।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ