রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

হিন্দুত্ববাদী আরএসএস ক্যাডারদের অনুষ্ঠানে প্রণব; বেকায়দায় কংগ্রেস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করে তাদের সমাবর্তন অনুষ্ঠানে যেতে চাওয়ায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস।

দীর্ঘকাল ধরে কংগ্রেস দল করে আসা প্রণব বাবু আগামী ৭ জুন হিন্দুত্ববাদী আরএসএসের সদর দফতর নাগপুরে গিয়ে তাদের শিক্ষা সম্পূর্ণ করা তৃতীয় বর্ষের ক্যাডারদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। ৮ জুন সেখান থেকে ফিরবেন।

ভারতের বিভিন্ন এলাকার ৪৫ বছরের কমবয়সি আটশ’ আর এস এস কর্মীকে তৃতীয় বছরের প্রশিক্ষণ শেষে পূর্ণ সময়ের জন্য ‘প্রচারক’ হিসেবে নিয়োগ করা হয়। ওই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আর এস এসের ক্যাডাররা তাদের সদর দপ্তর নাগপুরে আসেন। ‘সঙ্ঘশিক্ষা বর্গ’ নামে ওই কোর্স যারা শেষ করেন, তারা জীবনের বাকি সময় সঙ্ঘের ‘প্রচারক’ হিসেবে কাজ করেন।

হিন্দুত্ববাদী আরএসএস বিজেপি’র মতাদর্শ নির্ধারক সংগঠন হিসেবে পরিচিত। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশে ধর্মীয় বিভাজনের জন্য মূলত আর এস এসকেই দায়ী করে বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছেন।

সেজন্য এতদিনের কংগ্রেস করে আসা প্রণব বাবু আরএসএসের সদর দফতরে যেতে সম্মত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে।

এইচজে

আরো পড়ুন তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষ; নিহত ৭


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ