রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

দাদির মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। এ ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীগণ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

’৭৫-এর ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু এবং অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ