রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

বলেছিলাম সংসদে মাদক সম্রাট, কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বুধবার সম্মিলিত জাতীয় জোটের অন্যতম প্রধান শরীক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থা ও যুব সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। জিপিএ ৫ প্রাপ্ত ছেলেরা জিপিএ ফাইভের অর্থ বলতে পারে না।

শিক্ষা ব্যবস্থা সংস্কার করার কথা একাধিকবার বলেছি, সরকার কর্ণপাত করেনি। বলছিলাম সংসদে মাদক সম্রাট রয়েছে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ঘরে আজ ইয়াবা। যুব সমাজ আজ ধ্বংসের পথে।

এরশাদ বলেছেন, দেশে উন্নয়নের মহোৎসবের নামে দুর্নীতির জোয়ার চলছে। সন্ত্রাস ও মাদকের কারণে ধ্বংসের ধারপ্রান্তে দেশ। এর থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন সরকার পরিবর্তন। এ সরকার পরিবর্তনের জন্য সব রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামীদলগুলোকে সরকার বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সৌদিতে নারী শ্রমিক পাঠানো হচ্ছে। তারা সেখানে গিয়ে ভয়ানক নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে পাঠানো দরকার প্রশিক্ষিত কর্মী। এরশাদ আরও বলেন, ফিলিস্তিনে পাখির মত মানুষ গুলি করে হত্যা করা হচ্ছে।

কারণ আমরা মুসলমান, মানুষ নই। ইসলামী দেশ গুলো এ ব্যাপারে একমত হতে পারছে না। দেশেও অনেক ইসলামীদল রয়েছে। তারাও একত্রিত হতে পারছে না। সবাইকে এক হতে হবে, এছাড়া মুক্তির পথ নাই।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ