রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আাওয়ার ইসলাম:  রাজধানীতে পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার রাত ১০টা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত বাসাবোর ওহাব কলোনি ও তালতলা মার্কেট বস্তি এবং মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী। আটককৃতদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা, ১১ কেজি গাঁজা, ১২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে মতিঝিল বিভাগের প্রায় সাড়ে তিনশ পুলিশ সদস্য বাসাবোর ওহাব কলোনি ও তালতলা মার্কেট বস্তিতে অভিযান চালায়।

এসময় ওহাব কলোনি থেকে ২৩ জন ও তালতলা মার্কেট বস্তি থেকে ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে ওহাব কলোনি থেকে আটক রাজীব ও নুরজাহান সবুজবাগ থানার শীর্ষ মাদক ব্যবসায়ী। আটক চার নারী সবুজবাগ ও খিলগাঁও থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তবে যাচাই-বাছাই শেষে যারা নিরপরাধ তাদের ছেড়ে দেয়া হবে। অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নতুন করে মামলা করা হবে।

এদিকে পৃথক একটি অভিযানে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মধুবাগ এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় আটজনকে আটক করে র‍্যাব বলে জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ