রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

একজন মৃত কর্মীর পদোন্নতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২০১৭ সালের নভেম্বর মাসে মারা যান কৃষি বিভাগের কর্মকর্তা ত্রিবেদী। তবে মৃত্যুর ৪ মাস পর ২০১৮ সালের মার্চে তাকে পদোন্নতি দিয়েছে ভারতের কৃষি বিভাগ।

এতে কলকাতা কৃষি দপ্তরের কর্মকর্তারা বিম্ময় প্রকাশ করে বলেছেন, মৃত ভোটার ভোট দেয় শুনেছিলাম! তাই বলে মৃত কর্মীরও প্রোমোশন!

কৃষকদের পরামর্শের সঙ্গে জড়িত রাজ্যের কেপিএস পদে ৫৩৬ জনের পদোন্নতির নির্দেশ প্রকাশিত হয়েছে গত ২৭ মার্চ। তাদের ‘সাবঅর্ডিনেট এগ্রিলকালচার সার্ভিস’ (গ্রেড-২) ক্যাডারভুক্ত করা হয়েছে।

কিন্তু এই ৫৩৬ জনের মধ্যে ৪৯২টি পদোন্নতির নির্দেশেই গোলমাল ধরা পড়েছে। ফলে পদোন্নতির দাবিদার বেশ কয়েকজন কর্মচারী বঞ্চিত।

কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে বিব্রত। পুরনো নির্দেশ স্থগিত রেখে নতুন নির্দেশ জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে এমন ভুলের যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তিরও আশ্বাস দিচ্ছেন মন্ত্রী।

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ