রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

ব্যবসায়ীর লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে লাপাত্তা বানর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের আগ্রায় এক ব্যবসায়ীর লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে এক বানর।

ছিনতাইকারী প্রাণীটির কোনো খোঁজ না মেলায় এ ঘটনায় কোন আইনে মামলা দায়ের করা হবে তা ভেবে পাচ্ছেনা দেশটির পুলিশ। তবে ভুক্তভোগী ব্যবসায়ী বিজয় বানসাল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু একটা ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।

জানা গেছে, দু’দিন আগে মেয়েকে নিয়ে একটি ব্যাঙ্কে ঢুকতে যাচ্ছিলেন ব্যবসায়ী বিজয় বানসাল।

এসময় মেয়ের হাতে ছিল একটা পলিথিন ব্যাগ, তার ভেতরে প্রায় দু’লক্ষ টাকা। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই মেয়ের হাত থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড় দিল একটি বানর।

তাদের চেঁচামেচিতে ব্যাঙ্কের নিরাপত্তা কর্মীরা বাইরে এসে দেখেন, টাকার ব্যাগ নিয়ে ওপরের তলায় পৌঁছে গেছে বানরটি।

তাকে তাড়া করা হচ্ছে বুঝে সে ব্যাগটি ছিঁড়ে ফেলে অনেকগুলো নোট ছড়িয়ে ছিটিয়ে দেয়। বানসাল একতলায় নেমে এসে সেগুলো কুড়িয়ে নিয়ে গুনে দেখলেন প্রায় ৬০ হাজার টাকা।

অর্থাৎ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে হাওয়া হয়েছে সেই বানর। বিজয় বানসাল বলেন, ‘গোটা ঘটনা এত দ্রুত ঘটে গেল, যে কিছুই করতে পারলাম না। সারাজীবনের সঞ্চয় ছিল ওই টাকাটা। এখন তো আমি সর্বস্বান্ত হয়ে গেলাম।’

উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলেই বানরের উৎপাত রয়েছে ভয়াবহ রকমের। বিশেষ করে বারানসি বা মথুরা-বৃন্দাবনের মতো হিন্দু তীর্থক্ষেত্রগুলিতে হাজার হাজার বানর সেখানকার তীর্থযাত্রী আর নাগরিকদের জীবন একরকম অতিষ্ঠ করে তোলে।

সম্প্রতি উত্তরপ্রদেশের বাইরে ওড়িশা রাজ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে একটি বানর। বাড়িতে ঢুকে একটি শিশুকে ‘ছিনতাই’ করে নিয়ে যায় একটি বানর। পরে একটি কুয়ার ভেতর ঐ শিশুটির মৃতদেহ পাওয়া যায়।

সূত্র: বিবিসি

আরো পড়ুন- একজন মৃত কর্মীর পদোন্নতি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ