রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদকে লোকসান তাই অস্ত্র ব্যবসায় নামছে অনেকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   মাদকবিরোধী অভিযান শুরুর পর সারাদেশে গত ১৫ দিনে বন্দুকযুদ্ধে অন্তত ১০৯ জন নিহত হয়েছেন যার মধ্যে চট্টগ্রামের তিনজন। আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকর তৎপরতায় কোনো কোনো মাদক ব্যবসায়ী এখন নেমেছে অস্ত্র ব্যবসায়।

বৃহস্পতিবার রাতে নগরের নিউমার্কেট এলাকা থেকে এমনই একজন মাদক বিক্রেতা দিদারুল আলমকে (৪৪) অস্ত্র বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে ভীত হয়ে চট্টগ্রামের অধিকাংশ মাদক চোরাকারবারি এখন পালানোর পথ খুঁজছে। এদের অনেকে আবার অপরাধের ধরন পাল্টে ফেলছে।

গ্রেফতার দিদারুল সাতকানিয়া উপজেলার ছমাদার পাড়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় থাকেন।

বৃহস্পতিবার (৩১ মে) রাত সোয়া বারটার দিকে স্টেশন রোডের দোকান কর্মচারি সমিতির অফিসে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুলের সহযোগীরা পালিয়ে যায়।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গ্রেফতার দিদারুল মূলত মাদক বিক্রেতা। তার বিরূদ্ধে মাদক আইনে মামলাও আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এখন মাদক ব্যবসা ভাল যাচ্ছে না। তাই ব্যবসা পরিবর্তন করে অস্ত্র ব্যবসায় নেমেছে বলে জানা যায়।

আরো পড়ুন-রোজার ৩০টি আধুনিক মাসআলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ