রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

সড়ক পরিবহনমন্ত্রীর ঘোষণা, ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজিদনূর সুমন:  রাস্তায় ঈদের আগের কয়েকদিন যেন কোনো খোঁড়াখুঁড়ি না হয়। এই খোঁড়াখুঁড়ির জন্য দেশের মানুষ যে আজ ভীষণ কষ্টে আছে।

কাজেই জনজীবনকে আর দুর্বিসহ না করে আপাতত সব ধরণের খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সেতুমন্ত্রী আরো বলেন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে অনুরোধ করছি, জনগণের দুভোর্গ কমাতে ঈদের আগে রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ করবেন না।

তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, আমি আপনাদের বলছি রাস্তার জন্য এবার ঈদে যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না, কিন্তু এই ফিটনেস বিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করতে পারে, সেটাই উদ্বেগের কারণ বলে আমি মনে করি।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ