রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজও কুমিল্লা ও কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে ও কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী বাহিনীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২টি মাদক মামলার আসামি সাদ্দাম হোসেন (৩৬)। শুক্রবার (১ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ুইবন রাস্তার মাথায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উজিরপুর ইউনিয়নের বাটবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, ৩টি কার্তুজ জব্দ করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সালগণমাধ্যমকে জানান, কড়ুইবন এলাকায় একটি মাদকের চালান আসছে এমন তথ্যে আমরা ঘটনাস্থলে যাই।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সাদ্দাম হোসেনের মরদেহ পাওয়া যায়।

এদিকে কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে শাহজাহান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুন) দিনগত রাত ২টায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আরো পড়ুন- রোজা হচ্ছে গোপন ইবাদত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ