মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

উপবৃত্তি পাচ্ছে উচ্চ মাধ্যমিকের ৬ লাখ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ লাখেরও বেশি শিক্ষার্থীকে রোববার উপবৃত্তি দেয়া হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই এ টাকা উত্তোলন করতে পারবে শিক্ষার্থীরা।

উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্র এ উপবৃত্তির টাকা পাচ্ছে। দ্বিতীয় ধাপের টাকা আগামী ডিসেম্বরে দেয়া হবে। এ বছর মোট ৬ লাখ ২ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। এ জন্য সরকারের তহবিল থেকে প্রায় ১৬২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু হয়। ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা আরও দুই বছর বাড়ানো হয়।

প্রকল্প কর্মকর্তারা জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, বই ক্রয়, ফরমপূরণসহ অন্যান্য খরচের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের বার্ষিক ২ হাজার ৮০০ এবং মানবিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা হারে উপবৃত্তি দেয়া হবে।

প্রকল্পের উপপরিচালক এস এম সাইফুল আলম বলেন, সারা দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখা বাবদ তাদের অভিভাবকদের ব্যয় কমাতে গত কয়েক বছর ধরে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু রয়েছে। এর মাধ্যমে প্রতি বছর বিপুল শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে।

আরও পড়ুন : ‘মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ; হত্যাকান্ড সমর্থনযোগ্য নয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ