রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

রোজাদারদের জাগানোর দায়ে ৬ ফিলিস্তিনি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র রমজান মাসে রাতে সেহরি খাওয়ার জন্য রোজাদারদের জাগানোর সংস্কৃতি মুছে ফেলার তৎপরতা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। সেহরির সময় কাসিদা গেয়ে রোজাদারদের জাগানোর কারণে চলতি রমজানে ছয় ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরাইলি বাহিনী।খবর পার্সটুডে-এর।

কাসিদা দলের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাদেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের দাবি, কাসিদা দলের শব্দে অনেকেই বিরক্ত হচ্ছেন।

কাসিদা দলের সদস্য মোহাম্মাদ হাজিজি বলেছেন, এ এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। এর মধ্যে হয়তো দশ জন অভিযোগ করেছেন। এটি শত শত বছরের ঐতিহ্য। রোজাদাররা এর মাধ্যমে উপকৃত হন।

এদিকে, অধিকৃত অঞ্চলে মাইকে আজান নিষিদ্ধের বিষয়ে একটি নতুন কমিটি গঠন করেছে। এই বিলটি পাস হলে ফিলিস্তিনি মুসলমানরা সেখানে মাইকে আজান দিতে পারবেন না। একটি মুসলিম ভূখণ্ডে আজান নিষিদ্ধের এ তৎপরতার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা।

আরও পড়ুন  : আহতদের সাহায্যে এগিয়ে যাওয়ায় ফিলিস্তিনি নার্স হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ