মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সুনামগঞ্জে ২০০ ফাজিল পরীক্ষার্থীর ফল স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের অনিয়ম-দুর্নীতির কারণে প্রায় ২০০ জন শিক্ষার্থীর ফাজিল ২য় ও ৩য় বর্ষের ফল স্থগিত রেখেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়।

এ ঘটনায় মাদ্রাসার ১০ জন পরীক্ষার্থী বৃহস্পতিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। জেলা প্রশাসক পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়টি দ্রুত তদন্তের জন্য বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন।

পরীক্ষার্থীরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ২৭ মে সারা দেশে মাদ্রাসার ফলাফল প্রকাশ হয়েছে। কিন্তু মেরুয়াখলা মাদ্রাসার ফলাফল স্থগিত রাখা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দুর্নীতির কারণে ২০০ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রেখেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ সবার কাছ থেকে নির্ধারিত ফি আদায় করলেও, সেই ফি জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি না পেয়ে ফলাফল স্থগিত রেখেছে। এ ঘটনায় পরীক্ষার্থীরা মাদ্রাসায় গিয়ে আন্দোলন করলে কর্তৃপক্ষ দু’দিনের সময় নিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

আরও পড়ুন : মাদরাসা বোর্ডে ফলাফলে বিপর্যয়; ৭ বছরে সর্বনিন্ম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ