রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

একরাম হত্যার অডিও প্রকাশে প্রমাণ হয়েছে মাদক অভিযানের উদ্দেশ্য ভিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরাম হত্যার অডিও প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মাদক অভিযানের উদ্দেশ্য ভিন্ন।

শনিবার বিকেলে এক ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আমরা এই অভিযানকে প্রথমেই প্রশ্নবিদ্ধ করেছি। এই অভিযান চালানো হয়েছে সম্পূর্ণভাবে একটি ভিন্ন উদ্দেশ্যে, একটি ভিন্ন কারণে।

তিনি বলেন, প্রকাশিত অডিওর মাধ্যমে বোঝা যায় একরামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একরামের স্ত্রীও সংবাদ সম্মেলনে একই দাবি করেছেন। একইসঙ্গে ফোনে রেকর্ড করা ওই অডিও ক্লিপ প্রকাশ করেছেন।

তবে একরামের লাশ উদ্ধারের পর র‌্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা, তিনি ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

মাদকবিরোধী অভিযানে এরইমধ্যে শতাধিক মানুষ মারা পড়েছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা চলছে। ক্ষমতাসীনরা বলছেন, অভিযান অব্যাহত থাকবে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ