রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

পাকিস্তানের জাতীয় নির্বাচনে লড়বেন হাফিজ সাঈদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পাকিস্তানের জাতীয় নির্বাচনে লড়তে প্রস্তুত ভারতের মুম্বাই হামলার কথিত মাস্টার মাইন্ড হাফিজ সঈদ৷ আগামী ২৫ জুলাই হবে এই নির্বাচন৷ তাতেই প্রার্থী হচ্ছেন আন্তর্জাতিকভাবে অালোচিত এই নেতা৷

হাফিজের সংগঠন জামাত উদ দাওয়া একটি রাজনৈতিক জোট গড়েছে৷ ‘আল্লাহু আকবর তেহরিক’ নামে সংগঠনের হয়েই ভোটে নামছেন হাফিজ সাঈদ৷ ২০০৮ সালের মুম্বাই হামলার ঘটনার পর থেকে হাফিজকে নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার চাপের মুখে পড়েছে পাকিস্তান৷তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফেজ সাঈদকে গ্রেফতার করতে পারে নি পাক সরকার।

জানা যায়, 'আল্লাহু আকবর তেহরিক' সংগঠনটি পাকিস্তানের নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত৷ ফলে সেই সংগঠনের হয়ে প্রচারে বৈধতা পেয়েছে হাফিজ সঈদ৷ মনে করা হচ্ছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কয়েকটি আসনে এই সংগঠনের রাজনৈতিক মঞ্চ প্রার্থী দেবে৷ তবে হাফিজ সাঈদের নিজের প্রার্থী হওয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি৷

উল্লেখ্য, আমেরিকা ও ভারতের লাগাতার চাপে এই হাফিজ সাঈদকে প্রাথমিকভাবে বন্দি করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পাক সরকার৷ জমকালো মিছিল করে হাফিজ সাঈদকে বরণ করা হয় তার নিজ এলাকায়৷ এরপরই দৃশ্যমান রাজনীতিতে আসেন হাফিজ৷স্খানীয়ভাবে হাফিজ সাঈদের বেশ জনপ্রিয়তা রয়েছে।

এইচেজে

আরো পড়ুন দরিদ্রে বসবাস করছে ৪ কোটি মার্কিন নাগরিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ