রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

অধিবেশন বসছে কাল, বাজেট পেশ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন-২০১৮ মঙ্গলবার সকাল ১১টায় শুরু হবে। আর বাজেট পেশ করা হবে বৃহস্পতিবার।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে চলতি সংসদের এই ২১তম অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বাজেট অধিবেশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসাবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য মঙ্গলবার বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।

এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

মঙ্গলবার সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন : আসন্ন বাজেটে নতুন করে কোনো কর আরোপ হবে না : অর্থমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ