রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নোয়াখালীতে নতুন গ্যাস জোনের সন্ধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নোয়াখালীর বেগমগঞ্জে গ্যাস ক্ষেত্রে নতুন গ্যাস জোনের সন্ধান পেয়েছে।

সোমবার (৪ জুন) পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নতুন গ্যাস জোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরী।

বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক জানান, এটি একটি ওয়ার্কওভার প্রকল্প। এটি আগেও ছিল, নতুন করে ওয়ার্কওভার করা হয়েছে। পরীক্ষামূলক উত্তোলন পর্যবেক্ষণের পর গ্যাস জোনটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে।

প্রকল্প খনন অনুসন্ধান কর্মকর্তারা জানান, গ্যাস ক্ষেত্রের তৃতীয় জোনে সকাল ১০টার দিকে গ্যাসের প্রবাহ দেখে সেখানে আগুন দিয়ে পরীক্ষা চালানো হয়। তবে সেখানে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা আগামী দুইদিন পর্যবেক্ষণ শেষে বলা যাবে বলে জানান বাপেক্সের প্রকল্প পারিচালক তোফায়েল উদ্দিন সিকদার।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে বেগমগঞ্জ গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয়। ২০১৫ সালের ১৭ মার্চ এই গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। এই গ্যাস ক্ষেত্রে মোট কূপের সংখ্যা তিনটি। তাদের মধ্যে উৎপাদনে রয়েছে একটি কূপ।

আরও পড়ুন : রমজানে গ্যাস নিয়ে ঢাকাবাসীর দুর্ভোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ