রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভোরে পুকুরে ভেসে উঠল ৪ শিশুর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চাঁদপুরে হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর লাশ ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হল- রান্ধুনীমুড়া শৃকু কমিশনারের বাড়ির রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সি মোহাম্মদ মনির জানান, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে মৃতদেহগুলো ভাসতে দেখেন। এর পরই তাদের লাশ উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের লাশ পুকুরে ভেসে ওঠার খবর পাই। এসআই জয়নাল আবদীনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

এদিকে মৃত চার শিশুর লাশ দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে।এমন ঘটনায় শোক নেমে এসেছে এলাকায়।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ