রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রংপুরের কাউনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম নামে এক জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার হারাগাছ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি- নিহত রবিউল ইসলাম মাদক ব্যবসায়ী ও ১০ মামলার আসামি।

পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হারাগাছ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রবিউল ইসলাম নিহত হন এবং অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, নিহত রবিউল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। তার নামে ১০টি মাদকের মামলা রয়েছে।

আরো পড়ুন- রোজাদারদের জাগানোর দায়ে ৬ ফিলিস্তিনি আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ