রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাভারে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সাভারের ধামরাইয়ের বাথুলী এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাইক্রোবাস বাথুলী এলাকায় এলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মাইক্রোবাসের ভেতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত ও দুই যাত্রী আহত হন। তিনি আরও জানান, মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা আছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকা জনক।

আরো পড়ুন- খালেদার জামিন নিয়ে ম্যাজিস্ট্রেট অহেতুক সময় নষ্ট করছে: হাইকোর্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ