রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

তামাকজাত পণ্যের দাম বাড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেট, বিড়ি, জর্দা ও গুলসহ তামাকজাত দ্রব্যের ওপর মূল্য নির্বিশেষে সমহারে কর নিরূপণ করায় আগামী ২০১৮-১৯ অর্থবছর থেকে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি পাবে।

আজ জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। তিনি বলেন,‘ বিশ্বব্যাপী দেশসমূহে ধূমপানবিরোধী নীতি তামাকের ব্যবহার কমানো, স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও রাজস্ব আদায় বৃদ্ধি এই সেক্টরে এখন বড় চ্যালেঞ্জ।’

মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে এনবিআর তামাকজাত পণ্যের ওপর মূল্য নির্বিশেষে সমহারে কর নিরূপণ করছে এবং সরকার ক্রমান্বয়ে তার লক্ষ্যে পৌঁছবে।

মুহিত নিন্মমানের ১০কাঠি সিগারেটের দাম ৩২ টাকা করা এবং তদুর্ধ্বে করার প্রস্তাব করেন, এতে সম্পূরক শুল্ক কর ৫৫ শতাংশে বৃদ্ধি পাবে।

তিনি মধ্যম মানের ১০টি সিগারেটের মূল্য ৪৮ টাকা করা এবং সম্পূরক শুল্ক কর ৬৫ শতাংশ করার প্রস্তাব দেন।

একইভাবে অর্থমন্ত্রী উঁচুমানের ১০ সিগারেটের দাম ৭৫ ও ১০১টাকা করার প্রস্তাব দেন, যেখানে সম্পুরক কর বিদ্যমান ৬৫ শতাংশ রাখা হবে।

সিগারেটের চেয়ে বিড়ি বেশি ক্ষতিকর এ কথা উল্লেখ করে মুহিত বলেন,আগামী ২/৩ বছরের মধ্যে বিড়ির উৎপাদন বন্ধ করে দেবে বলে সরকার গত বছর সিদ্ধান্ত নিয়েছে।

তাই আমরা এ বছর বিড়ির দাম বাড়াব না। তবে ২০টি বিড়ির বিদ্যমান মূল্য ১২ টাকার স্থলে ১৫ টাকা করা হবে ।

আরো পড়ুন- স্বাধীনতার পর থেকে এক নজরে বাজেটের ইতিহাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ