রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাবেক ঢাবি শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক শিক্ষক আতাউর রহমান ভূঁইয়া নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুন) বিকেল পাঁচটার দিকে জেলার শিবপুরে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, নিহত আতাউর রহমান বাড়িতে একাই বসবাস করতেন। বিকেলে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়।

এসময় তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে শিবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন- ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করায় সাংবাদিক গ্রেপ্তার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ