রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে।

সংগঠনটি ‘শৈশব ধ্বংসকারী পিইসি পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁস রোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানায়।

শনিবার (৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, এবার আমাদের এ দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছি।

বক্তারা বরেন, পিইসি সুযোগটাকে কাজে লাগিয়ে সারাদেশে কোচিং ব্যবসা চালু হয়েছে। যা এক ধরনের বাধ্যতামূলক পর্যায়ে চলে এসেছে। কোচিং সেন্টারগুলোর জনপ্রিয়তা অর্জনে তারা প্রশ্নফাঁসের মতো ঘৃণ্যতম কাজ সম্পাদনের মাধ্যমে জিপিএ’র সংখ্যা বাড়াচ্ছে। পাশাপাশি শিক্ষার বাণিজ্যিকীকরণের নতুন মাত্রা পেয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাইমা খালেদ মনিকার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশাহিদা সুলতানা, জিগাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক সরকার, শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের সমন্বয়ক রাখাল রুহা, মঞ্জুরুল হক, দিলারা জামানসহ প্রমুখ।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ