রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে: ডা. মোখতার হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: (৯ জুন '১৮) শনিবার বিকাল ৪টায় খুলনা হোটেল সিটি ইন-এ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্দ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডয়াম সদস্য আলহাজ্ব ড়া, মোখতার হোসাইন বলেছেন, মানুষ সৃষ্টির সেরা সৃষ্টি। আল্লাহ বলেছেন, এমন কিছু মানুষ আছে যারা কুকুর, শিয়াল ও শুকরের চেয়ে অধম। আমল ও চরিত্রের কারণে এই পার্থক্য হয়।

তিনি বলেন, ইসলাম বহির্ভূত শাসনের কারণে শিয়াল, কুকুর ও হিংস্র হায়েনার চেয়ে খারাপ লোক তৈরি হয়, মায়ানমার এর উদাহরণ। এরা দেশ শাসন করে বলেই দেশে খুন, গুম, অনৈতিকতা, নৃশংসতার জন্ম হয়। ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই এই অবস্থার পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে। সন্ত্রাস ও দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে কুরআনের বিধান প্রতিষ্ঠার প্রয়োজন। বর্তমান সমাজ ব্যবস্থায় গরীব দিন দিন নিঃস্ব হচ্ছে অপরদিকে ধনীরা আরো ধনী হচ্ছে চলমান এই বৈষম্য ও বঞ্চনা দূর করতে হলে যাকাতভিত্তিক ইসলামী অর্থনীতি প্রবর্তন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর মাওঃ আব্দুল আউয়াল বলেন, কুরআন নাজিলের এ মহান মাসে কুরআনের বিধান প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে। কুরআনের বিধান রাষ্ট্রে না থাকায় সর্বত্র সন্ত্রাস, দুর্নীতি, খুন, ধর্ষণ, মাদক ও অশান্তি বিরাজ করছে।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মাওঃ মুজাফ্ফার হোসাইন, শেখ মুহা. নাসির উদ্দিন, বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মাওঃ নাসির উদ্দিন কাসেমী, আওয়ামীলীগ নগর দপ্তর সম্পাদক মাহবুবু আলম সোহাগ, জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, সেবক পত্রিকার সম্পাদক মারুফ হোসেন, দৈনিক জন্মভূমির চীপ রিপোর্টার সোহরাব হোসেন, খেলাফত মজলিসের মাওঃ নাসির উদ্দিন, মাওঃ আব্দুল্লাহ জুবায়ের প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ ও জাতীর জন্য বিশেষ দোয়া করা হয়।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ