রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

খালেদা জিয়ার বড় ধরনের ক্ষতি হলে দায় সরকারের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা না দিলে তাঁর বড় ধরনের ক্ষতি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া কারাগারে অজ্ঞান হয়ে ৫-৭ মিনিট পড়েছিলেন, অথচ সেটি কারা কর্তৃপক্ষ জানে না, তার মানে এটাই প্রমাণিত হয়, খালেদা জিয়া কারা কর্তৃপক্ষের কতখানি অবহেলার শিকার।

রুহুল কবির রিজভী দাবি করেন, খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকরা যেসব পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করেছেন, সেগুলো পিজিতে সম্ভব নয়। আধুনিক যন্ত্রপাতির সব ব্যবস্থা ইউনাটেড হাসপাতালে রয়েছে।

অতীতেও আওয়ামী লীগের সভানেত্রীসহ অনেক নেতাকে কারাগারে বন্দি থাকা অবস্থায় প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ