রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে শুনানি কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   গ্যাসের দাম ও সঞ্চালন চার্জ বাড়ানোর বিষয়ে সোমবার (১১ জুন) থেকে গণশুনানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

শুনানি চলবে ২১ জুন পর্যন্ত। প্রথমদিন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) গ্যাসের সঞ্চালন লাইনের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি করবে বিইআরসি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অডিটরিয়ামে সকাল ১০টায় এই শুনানি শুরু হবে।

এরপর বুধবার (১৩ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সঞ্চালন লাইন ও গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর ওপর শুনানি করবে কমিশন।

এরপর বৃহস্পতিবার (১৪ জুন) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত দামের ওপর শুনানি হবে।

ঈদুল ফিতরের আগে আর শুনানি হবে না। ঈদের পর আগামী ১৮ জুন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রস্তাবিত দামের ওপর, ১৯ জুন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত দাম, ২০ জুন পশ্চিমাঞ্চর গ্যাস কোম্পানি লিমিটেডের এবং ২১ জুন সুন্দরবর গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত দামের ওপর গণশুনানি করবে কমিশন।

মার্চে গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে ৭৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পাঠায়। তবে আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়নি তারা।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ