রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

লন্ডনে বিএনপির ইফতারে থাকবেন তারেক-ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে পৌঁছেছেন। তিনি ব্যাংককে চারদিন চিকিৎসা শেষে শুক্রবার লন্ডনে পৌছান।

সেখানে রোববার যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম অংশ নিবেন। এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডনের হাইস্ট্রীট নর্থ এর দি রয়্যাল রেজেন্সী হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।ইফতারে পুরো যুক্তরাজ্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ মুঠোফোন বার্তায় নেতা-কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন।

নেতারা জানান,যুক্তরাজ্যের বাইরে ইউরোপের বিভন্ন দেশ থেকেও নেতা-কর্মীরা দুই শীর্ষ নেতার এই ইফতার মাহফিলে যোগ দিতে লন্ডনে সমবেত হচ্ছেন।

ইফতারে কারাগারে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হবে।

তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল তার সঙ্গে এই প্রথম একত্রিত হয়েছেন।

তারা দলের পুনর্গঠন, সাংগঠনিক কর্মকাণ্ড, নির্বাচন, বেগম জিয়ার মুক্তি এবং আসন্ন আন্দোলন সংগ্রামের কর্মপন্থা নিয়ে আলোচনা করছেন। ফলে এনিয়ে দলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার সকাল ১১টার দিকে ব্যাংককের উদ্দেশেঢাকা ত্যাগ করেন। সঙ্গে তার স্ত্রী রয়েছেন। সেখানে চিকিৎসা শেষে লন্ডন যান।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ