রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

শিক্ষকদের এমপিওভুক্তি হবে; আন্দোলনের প্রয়োজন নেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সচিবালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্পে এফবিসিসিআইয়ের দেওয়া দু’টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি (মান্থলি পেমেন্ট অর্ডার) হবেই। এ নিয়ে আন্দোলন করার প্রয়োজন নেই। তাদের দাবির বিষয়টি নিয়ে কাজ চলছে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত বছর আন্দোলনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসেই কর্মসূচি স্থগিত করা হয়।

বেসরকারি শিক্ষকদের অভিযোগ, তখন এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির প্রতিফলন নেই। সেজন্য তারা রবিবারও ১০ জুন প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেন। যদিও পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

বাজেটে এ ব্যাপারে বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে, সেখান থেকেও এটা করা যেতে পারে।কাজেই আমি মনে করি আন্দোলনের দরকার নেই। আমরা আগেও বলেছি, এমপিওভুক্তি হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এইচজে

কুরআন অনুবাদ করায় উইঘুর স্কলারকে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ