রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজীপুরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে সোমবার। আগামী ২৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে ভোট হওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের তফসিল অনুসারে। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে ৬ মে গাজীপুর সিটি নির্বাচনের তফসিলের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন পৃথক তিনটি আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ এই নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে ২৮ জুনের মধ্যে এ নির্বাচন করতে বলেন।

গত ১৩ মে ইসির সভায় ২৬ জুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে রমজান মাস থাকায় এরপরই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ইসি তখন এ নির্দেশ দেয় যে প্রার্থীরা প্রচারের সুযোগ পাবেন ১৮ জুন থেকে। এর আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

নতুন ঘোষিত নির্বাচনের তারিখের ফলে গাজীপুরবাসী ঈদের পরেই ভোট দেওয়ার সুযোগ পান। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাও তাই চেয়েছিলেন।

তাদের দাবি ছিল, ঈদের পর ২৫ থেকে ২৭ জুনের আগে যেন এই নির্বাচন না হয়। কারণ, এই সিটির ভোটারদের একটি বড় অংশ বিভিন্ন এলাকা থেকে আসা পোশাকশ্রমিক। ঈদের পরপর ভোট হলে তারা ভোট দিতে পারবেন না।

৫৭টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন। ভোটার ১১ লাখের বেশি। এই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার এবং আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

গত এক মাসে দুই প্রার্থী সরাসরি কোনো প্রচারে না থাকলেও বিভিন্ন ইফতার এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত যোগ দিয়েছেন। দুই প্রার্থীই গতকাল শনিবার মাসব্যাপী তাদের কর্মব্যস্ততার কথা বলেছেন।

হাসান সরকার জানান, পুরো রমজান মাস গেছে ব্যস্ততায়। ধর্মীয় নেতা, দলীয় নেতা-কর্মীসহ সমাজের নানা স্তরের মানুষদের সঙ্গে তিনি বসেছেন।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ